Dhaka 12:59 pm, Thursday, 3 September 2026
সর্বশেষ
বিপিএলের ক্ষতি পোষাতে জনপ্রতি ৩০ লাখের প্রস্তাব শেখ হাসিনাসহ ৩০ আসামির আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ছাত্রদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকের নামে মামলা দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন নাসের রহমান দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী ১৬ মাস পর টি-টোয়েন্টি দলে শান্ত, পূর্ণশক্তির দল নিয়েই এশিয়ান গেমসে বাংলাদেশ দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : তথ্যমন্ত্রী রাঙামাটিতে রোহিঙ্গা সন্দেহে নারীসহ আটক ৯ সংসদে নিপুণ রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার
২০২৬ ফুটবল বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : 06:34:39 pm, Tuesday, 17 March 2026
  • / 166 Time View

চলতি বছর অর্থ্যাৎ ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক নজিরবিহীন কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের এক বিবৃতির মাধ্যমে জানা গেছে, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ বর্তমানে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ইরানের উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রে নির্ধারিত তাদের বিশ্বকাপের সমস্ত ম্যাচ সরিয়ে মেক্সিকোতে নিয়ে যাওয়া।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরান অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। সূচি অনুযায়ী ইরানের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 
তবে মেহেদী তাজ স্পষ্ট জানায়, ডোনাল্ড ট্রাম্প যখন সরাসরি ইরানি জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে অপারগতা প্রকাশ করেছেন, তখন তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ভ্রমণে আগ্রহী নন। খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করেই তারা ফিফার কাছে মেক্সিকোতে ম্যাচ স্থানান্তরের জোর দাবি জানাচ্ছেন।
এই সংকটের মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা। গত সপ্তাহে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল তেহরানে বিমান হামলা চালায়, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনার পর ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি গত সপ্তাহেই সাফ জানিয়ে দিয়েছিলেন যে, বর্তমান পরিস্থিতিতে ইরানি খেলোয়াড়দের পক্ষে এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রায় অসম্ভব।
এখন সেই অবস্থান থেকে সরে এসে ইরান ম্যাচগুলো নিরাপদ কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থার ওপর চাপ সৃষ্টি করছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২০২৬ ফুটবল বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান

Update Time : 06:34:39 pm, Tuesday, 17 March 2026