ইফতারে রাখুন কাঁচা আমের শরবত, উপকারিতা অগণিত
- Update Time : 04:14:41 pm, Friday, 13 March 2026
- / 89 Time View
তীব্র গরমে রোজার ক্লান্তিতে শরীর সতেজ ও ঠান্ডা রাখতে ইফতারে কাঁচা আমের শরবত দারুণ কার্যকরী। কাঁচা আমের শরবত গরমের ক্লান্তি দূর করতে অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু একটি পানীয়। এটি শরীরকে ঠান্ডা রাখে, ভিটামিন সি-এর অভাব পূরণ করে এবং হজমে সহায়তা করে।
সহজ কিছু উপকরণ আর অল্প সময়েই ঘরে বসেই তৈরি করা যায় জনপ্রিয় গ্রীষ্মকালীন এ পানীয়। চলুন জেনে নেওয়া যাক কাঁচা আমের শরবত তৈরির সহজ রেসিপি।
উপকরণ
• কাঁচা আম (টুকরো করা) ২ কাপ,
• চিনি আধা কাপ (বা স্বাদমতো)
• বিট লবণ ১ চা চামচ
• পুদিনা পাতা ১/২ কাপ
• ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ
• কাঁচা মরিচ ১-২টি
• লেবুর রস ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
• ঠান্ডা পানি
প্রণালী
সব উপকরণ ব্লেন্ডারে নিয়ে ১ গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর প্রয়োজনমতো পানি ও বরফকুচি মিশিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।
টিপস
আমের টক স্বাদের ভারসাম্য আনতে শসা বা লেবুর রস ব্যবহার করা যেতে পারে।
এই শরবত অতিরিক্ত গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
এসকাগজ/আরডি



















