Dhaka 3:48 pm, Friday, 17 April 2026
সর্বশেষ
লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষপাতের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ করেন বক্তারা পটিয়ায় তীব্র লোডশেডিং জনজীবন স্থবির, বিপাকে হাসপাতাল-ব্যবসা-শিক্ষা খাত স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বেঁচে থাকার লড়াইয়ে সেন্টমার্টিনের জেলে পরিবার বিদ্যুৎ সংকটে সেন্টমার্টিন, বিকেলের পর অন্ধকারে ডুবে থাকে দ্বীপ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার সচেতন: আইনমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

চলতি মাসেই কালবৈশাখী ঝড়ের আভাস

আবহাওয়া ডেস্ক
  • Update Time : 04:59:31 pm, Sunday, 1 March 2026
  • / 114 Time View

দেশে চলতি মাসেই আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়। এমনই আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহ নিয়ে যে বার্তা দেওয়া হয়েছে, তা-ও খুব একটা স্বস্তির নয়। বার্তায় বলা হয়েছে, চলতি মাসে দেশে কালবৈশাখী ঝড় হতে পারে।

একই সঙ্গে মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক-দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

রবিবার (১ মার্চ) মার্চ মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

এ ছাড়া এ মাসে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। এ ছাড়া এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে মার্চ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আভাস নেই বলে জানিয়েছে সংস্থাটি।
নদ-নদীর অবস্থার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চলতি মাসেই কালবৈশাখী ঝড়ের আভাস

Update Time : 04:59:31 pm, Sunday, 1 March 2026