Dhaka 1:07 pm, Thursday, 3 September 2026
সর্বশেষ
আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে : শিল্পমন্ত্রী নতুন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল বিপিএলের ক্ষতি পোষাতে জনপ্রতি ৩০ লাখের প্রস্তাব শেখ হাসিনাসহ ৩০ আসামির আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ছাত্রদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকের নামে মামলা দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন নাসের রহমান দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী ১৬ মাস পর টি-টোয়েন্টি দলে শান্ত, পূর্ণশক্তির দল নিয়েই এশিয়ান গেমসে বাংলাদেশ
বিশ্বকাপ ২০২৬

যুক্তরাষ্ট্রে  বিশ্বকাপ খেলতে যাবে না ইরান!

স্পোর্টস ডেস্ক
  • Update Time : 08:56:37 am, Sunday, 1 March 2026
  • / 206 Time View

আর মাত্র কয়েক মাস পর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। যেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে ইরানের। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত দিলেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। তাজ বলেন, আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, এটা অসম্ভব যে আমরা (যুক্তরাষ্ট্রে) বিশ্বকাপ খেলতে যাব। তবে ক্রীড়া প্রধানরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
ফিফা বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের বিপক্ষে এবং সবশেষ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ‍্যা। এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করেছে ইরান। আর দেশে ফেরার পথ না পেয়ে বিপাকে পড়েছেন সেখানে থাকা বিদেশি খেলোয়াড়রা।
অন্যদিকে ইতিহাসের সবচেয়ে বড় দুঃসংবাদ পেয়েছে ইরান। ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর আগে, বহুবার তার মৃত্যুর খবর ছড়ানো হলেও এবারের সংবাদ অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে। খামেনির মৃত্যুতে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ইরানে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ ২০২৬

যুক্তরাষ্ট্রে  বিশ্বকাপ খেলতে যাবে না ইরান!

Update Time : 08:56:37 am, Sunday, 1 March 2026