Dhaka 1:37 pm, Saturday, 18 July 2026
সর্বশেষ
গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে ; শিক্ষামন্ত্রী

ইসরায়েলি সূত্রের দাবি খামেনি নিহত, ইরানি সংবাদমাধ্যম বলছে জীবিত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : 10:19:45 pm, Saturday, 28 February 2026
  • / 192 Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। তাদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল-১২’ খামেনির মৃত্যুর খবর প্রচার করেছে। তবে এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল-১২’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী, তেহরানে নিজ প্রাসাদ কম্পাউন্ডে হামলার শিকার হয়ে তিনি প্রাণ হারিয়েছেন এবং পরবর্তীতে ইরানি উদ্ধারকারীরা তাঁর মরদেহ উদ্ধার করে।

এদিকে, প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’ স্যাটেলাইট থেকে প্রাপ্ত একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ভয়াবহ হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ওই প্রাসাদ লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

তবে ইরানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ’ এবং ‘মেহের নিউজ’ এই মৃত্যুর খবর সরাসরি অস্বীকার করেছে। তাদের দাবি অনুযায়ী, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি এখনো জীবিত এবং সুস্থ আছেন। তিনি বর্তমানে একটি নিরাপদ স্থান থেকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।

সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, ইসরায়েলি ও পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবরের সঙ্গে ইরানি সংবাদমাধ্যমের দেওয়া তথ্যের মধ্যে চরম বৈপরীত্য দেখা দিয়েছে। খামেনির প্রকৃত অবস্থা নিয়ে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা বা স্বাধীন সূত্র থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুরো বিষয়টি নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে চরম ধোঁয়াশা ও উত্তেজনা বিরাজ করছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইসরায়েলি সূত্রের দাবি খামেনি নিহত, ইরানি সংবাদমাধ্যম বলছে জীবিত

Update Time : 10:19:45 pm, Saturday, 28 February 2026