Dhaka 12:07 pm, Saturday, 24 January 2026
সর্বশেষ
জনগণ কী চায় নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোঝা অসম্ভব: তারেক রহমান  কেউ আপনাদের ভোট দিতে বাধা দিলে রুখে দাঁড়াবেন ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের মানদণ্ড: প্রধান উপদেষ্টা কমানোর ১২ ঘণ্টার মধ্যে ফের বাড়ল সোনার দাম, ছাড়াল ২ লাখ ৫৫ হাজার এবার ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ ফ্ল্যাট বা ফ্যামিলি কার্ড চায় না, নিরাপদ জীবন চায়: নাহিদ ইসলাম জামায়াত আর ভোট ডাকাত চাইছে না: শফিকুর রহমান ‘বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই, আইসিসি সুবিচার করেনি’: ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আসছে ইয়াশ-পারসার রোম্যান্টিক-কমেডি ফিল্ম পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করেই যাচ্ছে ইসরায়েলি সেটেলাররা

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে সার্জারি চলছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:44:09 am, Friday, 12 December 2025
  • / 122 Time View

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেছেন, গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথার ভেতরে গুলি আছে। ঢামেকের নিউরোসার্জারি বিভাগে তার অস্ত্রোপচার চলছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

ডা. মোস্তাক আহমেদ বলেন, হাদিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয় এবং বর্তমানে প্রেসার কিছুটা স্থিতিশীল। তার মাথার ভেতরে গুলি রয়েছে এবং কানের আশপাশে গুলি লেগেছে। তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, যেখানে অস্ত্রোপচার চলছে।

ঢামেকে হাদির সমর্থক ও উৎসুক জনতার ভিড়, সেনাবাহিনী মোতায়েন
ওসমান হাদিকে গুলির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করবে ইসি

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আনা হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে সার্জারি চলছে

Update Time : 11:44:09 am, Friday, 12 December 2025