Dhaka 6:38 am, Sunday, 11 October 2026
সর্বশেষ
দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডিমন্ত্রী নিখোঁজের ৫ দিন পর কলাবাগানে মিলল অটোভ্যান চালকের মরদেহ যে কারণে শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে সাবেক এমপি ও রাষ্ট্রদূত ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী মারা গেছেন পে স্কেলে বড় অগ্রগতি, যুক্ত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যাধুনিক হাসপাতাল হবে সিটি হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নোয়াখালীতেই চূড়ান্ত পর্ব

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 11:05:14 am, Thursday, 27 November 2025
  • / 339 Time View

বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর জাতীয় পর্যায়ে প্রথম প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। জানুয়ারি মাসে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব হবে ২০ ডিসেম্বর নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে। গতকাল বিকেলে বাফুফে ভবনের মাঠে এই ড্র অনুষ্ঠিত হয়।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ৬০টি দল অংশ নিয়েছিল। সেখান থেকে জোনাল চ্যাম্পিয়নরা খেলছে মূল পর্ব। ১২ দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। পরবর্তীতে চার গ্রুপের চার চ্যাম্পিয়ন খেলবে সেমিফাইনাল। ২০২৫ সালের মধ্যেই ফাইনাল শেষ করার পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।

জাতীয় অ-১৫ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্ব শেষ হয়েছে মাস তিনেক আগে। প্রাথমিক পর্বের পর চূড়ান্ত পর্ব শুরু হতে বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম বলেন, ‘বর্ষা মৌসুম ও ভেন্যুর জন্য আমরা কিছুটা সময় নিয়েছি। চূড়ান্ত পর্ব শুরুর আগে দলগুলোকে প্রস্তুতির সুযোগ দেওয়া হচ্ছে সপ্তাহ তিনেক।’

জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নোয়াখালীতে হবে, এজন্য তারা সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে এমনটাই ছিল বাইলজে। নোয়াখালীর ভেন্যু জটিলতা তৈরি হওয়ায় বাইলজ পরিবর্তনের জন্য বাফুফে সভায় উঠেছিল। সেটা না হওয়ায় শেষ পর্যন্ত নোয়াখালীতেই হচ্ছে মূল পর্ব।

এই বছর অ-১৭ দলের সাফ ও এএফসি টুর্নামেন্ট ছিল। অ-১৫ দেশব্যাপী টুর্নামেন্ট শেষ না হওয়ায় মেধাবী ফুটবলার চিহ্নিত করে ক্যাম্প করার সুযোগ হয়নি ফেডারেশনের। চূড়ান্ত পর্ব শেষে বাফুফে কত সংখ্যক নতুন মুখ তুলে আনতে পারে সেটাই দেখার বিষয়। না হলে অর্ধ কোটি টাকারও বেশি এই আয়োজনের প্রকৃত স্বার্থকতা থাকবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নোয়াখালীতেই চূড়ান্ত পর্ব

Update Time : 11:05:14 am, Thursday, 27 November 2025