Dhaka 12:24 pm, Sunday, 12 July 2026
সর্বশেষ
বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির টানা ১২ দিন বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য-ওষুধ সংকট ও বিদ্যুৎহীনতায় চরম দুর্ভোগ শিল্প খাত ভালো থাকলে রাজস্ব ও কর্মসংস্থানও বাড়বে: অর্থমন্ত্রী আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের আহ্বান ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন এবার তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

এমএলএস প্লে অফে মেসির ইতিহাস, শিরোপার কাছে মায়ামি

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 11:29:38 am, Monday, 24 November 2025
  • / 309 Time View

প্রথম মেজর লিগ সকার কাপ জয়ের পথে বড় ধাপ ফেলল ইন্টার মায়ামি। গতকাল (রোববার) লিওনেল মেসির মনোমুগ্ধকর পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিনসিন্নাতিকে ৪-০ গোলে হারিয়েছে ফ্লোরিডা ক্লাব। সবগুলো গোলেই অবদান আর্জেন্টাইন ফরোয়ার্ডের। একটি গোল করেছেন, বানিয়ে দিয়েছেন বাকি তিনটি।

পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড ছিলেন দুর্দান্ত। তিনি শট নিয়েছেন ৩টি, সফল ড্রিবল ছিল ২টি। এ ছাড়া শতভাগ ট্যাকেল জেতার পাশাপাশি ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৭টি। তার ক্রস এবং লং বলগুলোও ছিল শতভাগ নিখুঁত। ম্যাচে সব মিলিয়ে তার নিখুঁত পাস ছিল ৪১টি। পাশাপাশি তাদেও আলেন্দে জোড়া গোল করেন। তাতে টিকিউএল স্টেডিয়ামে তিন বছরের জয়খরা কাটাল মায়ামি।

প্রথম সুযোগেই মায়ামি লিড নেয়। ১৯ মিনিটে মাতেও সিলভেত্তির ক্রসে মেসি জালে বল জড়ান। সিনসিন্নাতি আক্রমণে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু সমতা ফেরাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে দাপট ছিল মায়ামির। ৫৭ মিনিটের পর দ্বিতীয় গোলের দেখা পায় তারা। মেসির বানিয়ে দেওয়া বলে সিলভেত্তি ব্যবধান দ্বিগুণ করেন। চোখের পলকে সিনসিন্নাতি তৃতীয় গোল হজম করে ৬২ মিনিটে। মেসি এবারো রাখেন অবদান।

নিজের অর্ধ থেকে বল দখলে নেন মেসি। তারপর বলে তিনবার পা ছুঁয়ে আলেন্দের পায়ে দেন বল। ৭৫ মিনিটে আলেন্দের গোল। তাতে বড় জয় পায় মায়ামি।

মায়ামির হয়ে সাত প্লে অফ ম্যাচে সাত গোল ও ছয় অ্যাসিস্ট করেছেন মেসি। তাতে প্লে অফে ইতিহাস গড়েছেন তিনি। এমএলএস খেলোয়াড় হিসেবে প্লে অফে সর্বোচ্চ গোলে অবদান রাখলেন মেসি।

এই জয়ে প্রথমবার ইস্টার্ন কনফারেন্স ফাইনালে উঠেছে মায়ামি। তারা মুখোমুখি হবে নিউইয়র্ক সিটি এফসির। বিজয়ী দল ৬ ডিসেম্বর এমএলএস কাপের ফাইনালে উঠে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এমএলএস প্লে অফে মেসির ইতিহাস, শিরোপার কাছে মায়ামি

Update Time : 11:29:38 am, Monday, 24 November 2025