Dhaka 8:22 pm, Friday, 17 July 2026
সর্বশেষ
গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে ; শিক্ষামন্ত্রী

বৃদ্ধাশ্রমের সিনিয়র সিটিজেনদের জন্য বুবলীর আয়োজন

বিনোদন ডেস্ক:
  • Update Time : 10:52:47 am, Thursday, 20 November 2025
  • / 253 Time View

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী একের পর এক কাজের মাধ্যমে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন ইন্ডাস্ট্রিতে। সংবাদ পাঠিকা থেকে নায়িকা হিসেবে তার যাত্রা শুরু হয় শাকিব খানের সঙ্গে। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে আবারও শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।

আজ ২০ নভেম্বর বুবলীর জন্মদিন। অন্যান্যবারের মতো এবারও দিনটি তিনি বাবা-মা, একমাত্র সন্তান শেহজাদ ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাটাচ্ছেন।

তবে এ বছরের জন্মদিন তার জন্য একটু ভিন্ন অনুভূতি নিয়ে এসেছে। কারণ দুপুরে তিনি সময় কাটাবেন রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে। সেখানে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কেক কাটার পাশাপাশি খাবারও ভাগ করে নেবেন। সবার জন্য আলাদা উপহারের ব্যবস্থাও করেছেন নায়িকা।

জন্মদিনের অনুভূতি জানিয়ে বুবলী বলেন, ‌‘জন্মদিনের আগে থেকেই দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-দর্শকের শুভেচ্ছা পাই। সবার বার্তার আলাদা করে জবাব দেওয়া কঠিন হলেও প্রতিটি বার্তা আমি মন দিয়ে পড়ি। এগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এবারের জন্মদিনের দুপুরটা কাটাতে চাই বৃদ্ধাশ্রমে থাকা সিনিয়র সিটিজেনদের সঙ্গে। কারণ আমরা তো জন্মদিনে অনেক উপহার পাই-আমি চাই, তাদের জন্যও কিছু বিশেষ উপহার নিয়ে যাই। কেক কাটা, দুপুরের খাবার আর গল্প-আড্ডায় সময় কাটাতে চাই তাদের সঙ্গে।

জীবনে আমি অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি। কিন্তু বৃদ্ধাশ্রমে থাকা অনেক বাবা-মা হয়তো তা পাননি। অন্তত একটু সুন্দর সময় তাদের উপহার দিতে চাই। আর তাদের দোয়া নিয়ে ফিরতে চাই।’

বর্তমানে তিনি কাজ করছেন জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং লাজুক নির্মিত ‘শাপলা শালুক’ চলচ্চিত্রে। পাশাপাশি নতুন আরেকটি ছবি ‘ঢাকাইয়া দেবদাস’-এ অভিনয়ের প্রস্তুতিও নিচ্ছেন। সেখানে তার সহ-অভিনেতা থাকছেন চিত্রনায়ক আদর আজাদ। ছবিটি নির্মাণ করবেন জাহিদ হোসেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বৃদ্ধাশ্রমের সিনিয়র সিটিজেনদের জন্য বুবলীর আয়োজন

Update Time : 10:52:47 am, Thursday, 20 November 2025