Dhaka 5:28 am, Sunday, 18 October 2026
সর্বশেষ
সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় বিকৃত হয়েছে : স্পিকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে দেশ-বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, কিছু বিষয়ে অসন্তোষ মিরপুরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর, শুনলেন পথচারীদের কথা ল্যাপটপ পাচ্ছে ৪০ হাজার শিক্ষার্থী শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অভিযান, স্বর্ণবার-ল্যাপটপসহ ৩ কোটি টাকার পণ্য জব্দ ১৪ বছরে সর্বনিম্নে স্মার্টফোন সরবরাহ, কমেছে ২০ শতাংশ

চান্দলা কে বি হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:12:40 pm, Monday, 29 June 2026
  • / 114 Time View

শিক্ষার মানোন্নয়নও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় কলেজ অডিটরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভুইয়া। এতে বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদ, প্রভাষক সোলাইমান কবির, রিয়াজুল ইসলাম, শাহিনা আক্তার, ইউনুসার রহমান এবং অভিভাবক প্রতিনিধি নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক লোকমান হোসেন, মো. আলাউদ্দীন, আইরিন আক্তার ,খাদিজা আক্তার, তনিয়া খানম, নমিতা দেবনাথ, তপী বিশ্বাস সহ কলেজ শাখার শিক্ষকমন্ডলী, আমন্ত্রিত অভিভাবকবৃন্দ এবং একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের মানোন্নয়নে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার উপর জোর দেন। এ সময় তাঁরা মোবাইল ফোনের প্রতি শিক্ষার্থীদের আসক্তি, কিশোর অপরাধের উপর বিশেষ সতর্ক থাকার বিষয়ে আলোকপাত করেন। সেই সঙ্গে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়া গুরুত্ব তুলে ধরেন আলোচকরা।
আলোচনা শেষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চান্দলা কে বি হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Update Time : 12:12:40 pm, Monday, 29 June 2026