Dhaka 8:31 pm, Saturday, 29 August 2026
সর্বশেষ
হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ

সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারাকে হত্যার ষড়যন্ত্র নস্যাতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : 12:55:33 pm, Monday, 10 November 2025
  • / 212 Time View

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার দুটি ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা ওই ষড়যন্ত্র করেছিলেন বলে সোমবার সিরিয়ার জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানিয়েছেন।

তারা বলেছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার আল-শারার পরিকল্পনাকে আরও বেগবান করেছে। মধ্যপ্রাচ্য-ভিত্তিক এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন তিনি।

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা ও মধ্যপ্রাচ্যের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, গত কয়েক মাসে শারার বিরুদ্ধে এসব হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে ক্ষমতা সুসংহত করার পথে সরাসরি হুমকির মুখে রয়েছেন প্রেসিডেন্ট। অনুষ্ঠানকে কেন্দ্র করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল আইএস। তবে সংবেদনশীল হওয়ায় এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানানো হয়নি।

সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রথমবারের মতো ঐতিহাসিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে আল-শারাকে স্বাগত জানানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে সিরিয়া।

গত ডিসেম্বর ইসলামপন্থী বিদ্রোহী বাহিনীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর শারা নিজেকে একজন মধ্যপন্থী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছেন। ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকের মাধ্যমে সিরিয়ার দীর্ঘমেয়াদি পুনর্গঠন ও পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন তিনি।

আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার এই পদক্ষেপকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার দৃষ্টিভঙ্গির বড় পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ মিত্র থেকে দেশটি বর্তমানে পশ্চিমা ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের দিকে এগোচ্ছে।

তবে সিরিয়াকে একত্রিত করার শারার কাজ এখনো কঠিন। তার বাহিনী বারবার সাম্প্রদায়িক সহিংসতায় জড়িয়েছে, বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটছে। এসব সহিংসতার ঘটনায় আইএসকে দায়ী করছে দামেস্ক।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারাকে হত্যার ষড়যন্ত্র নস্যাতের দাবি

Update Time : 12:55:33 pm, Monday, 10 November 2025