Dhaka 7:52 am, Wednesday, 10 December 2025
সর্বশেষ
‘আমি মেসি হতে চাই না’ খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে তারেক রহমান ভোটার হননি, আবেদন সাপেক্ষে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন : ইসি সচিব খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পরিবারের: মাহদী আমিন খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় ড্র অনুষ্ঠানে থাকছে না ইরান বিপিএলের নিলাম : দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি দুই দিনে শেষ টেস্ট, উইকেটকে ‘খুব ভালো’ বললো আইসিসি নোয়াখালীতেই চূড়ান্ত পর্ব

মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ইরানের হত্যাচেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : 03:17:01 pm, Saturday, 8 November 2025
  • / 76 Time View

মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাজিনী (আইআরজিসি) হত্যার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে গত বছরের এই হত্যার ষড়যন্ত্র ভেস্তে গেছে এবং বর্তমানে কোনো হুমকি নেই বলে শুক্রবার মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন।

একই দিনে এক বিবৃতিতে মেক্সিকোর সরকার বলেছে, ইসরায়েলি রাষ্ট্রদূতের বিরুদ্ধে হামলার অভিযোগ সম্পর্কে তাদের কাছে ‌কোনো তথ্য নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রানজ নাইগারকে হত্যার ওই ষড়যন্ত্র চলতি বছরের প্রথম ছয় মাস পর্যন্ত সক্রিয় ছিল।

‌‌‘‘এই ষড়যন্ত্র ঠেকানো গেছে এবং বর্তমানে কোনো হুমকি নেই। এটি ইরানের দীর্ঘদিনের বৈশ্বিক প্রাণঘাতী কর্মকাণ্ডেরই সর্বশেষ উদাহরণ; যেখানে তারা কূটনীতিক, সাংবাদিক, ভিন্নমতাবলম্বী কিংবা যে কেউ তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে থাকেন, তাদের নিশানা করে। যেসব দেশে ইরানি উপস্থিতি আছে, সেসব দেশের জন্য এটি উদ্বেগের বিষয়।’’

এক বিবৃতিতে মেক্সিকোর নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের নির্দেশনায় পরিচালিত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ওপর হামলার চেষ্টা করেছিল, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে।

অন্যদিকে, তেহরানের মেক্সিকো দূতাবাস এই অভিযোগকে ‘‘সম্পূর্ণ মিথ্যা’’ বলে দাবি করেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ।

ইরানি দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা কখনোই আমাদের মেক্সিকান বন্ধুদের সুনাম ক্ষুণ্ণ করব না। মেক্সিকোর স্বার্থবিরোধী যেকোনো ধরনের কাজকে আমরা নিজেদের স্বার্থবিরোধী মনে করি এবং মেক্সিকোর আইন মেনে চলাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এর আগেও বহুবার অভিযোগ করে বলেছে, ইরান ও তার সহযোগীরা তেহরানের বিরোধীদের বিরুদ্ধে সহিংস হামলার চেষ্টা চালাচ্ছে। তবে ইরানি কর্মকর্তারা এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন।

গত বছর ব্রিটেন ও সুইডেনের নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছিল, তেহরান স্থানীয় অপরাধী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে এসব দেশে সহিংস হামলার পরিকল্পনা করছে। লন্ডন বলেছিল, ২০২২ সাল থেকে ইরানের সঙ্গে সম্পৃক্ত ২০টি ষড়যন্ত্র তারা নস্যাৎ করেছে।

গত মাসে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই৫-এর মহাপরিচালক কেন ম্যাককলাম বলেছিলেন, ইরান বিশ্বজুড়ে উন্মাদের মতো তাদের সমালোচকদের চুপ করানোর চেষ্টা করছে। তিনি বলেন, অস্ট্রেলিয়া ইরানের ইহুদি-বিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন এবং নেদারল্যান্ডস ব্যর্থ হত্যাচেষ্টার প্রমাণ প্রকাশ করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ইরানের হত্যাচেষ্টার অভিযোগ

Update Time : 03:17:01 pm, Saturday, 8 November 2025