Dhaka 1:24 am, Sunday, 11 October 2026
সর্বশেষ
দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডিমন্ত্রী নিখোঁজের ৫ দিন পর কলাবাগানে মিলল অটোভ্যান চালকের মরদেহ যে কারণে শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে সাবেক এমপি ও রাষ্ট্রদূত ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী মারা গেছেন পে স্কেলে বড় অগ্রগতি, যুক্ত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যাধুনিক হাসপাতাল হবে সিটি হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইয়ামালকে ‘উস্কে দেওয়া’ কার্ভাহালের সমালোচনায় ডি ইয়ং

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 11:10:57 am, Monday, 27 October 2025
  • / 236 Time View

রেয়াল মাদ্রিদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে এমনিতেই চাপে ছিলেন লামিনে ইয়ামাল। ম্যাচ শেষে আবার তাকে কিছু একটা বলে উত্তপ্ত পরিস্থিতির জন্ম দেন দানি কার্ভাহাল। রেয়াল মাদ্রিদ ডিফেন্ডারের ওই ‘উস্কানিমূলক কাণ্ডের’ সমালোচনা করেন বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং।

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রোমাঞ্চ-উত্তেজনায় ভরা মৌসুমের প্রথম ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে চার ম্যাচে হারের ক্ষতে কিছুটা প্রলেপ দিতে পারে দলটি।

হাইভোল্টেজ লড়াইয়ের কয়েক দিন আগে রেয়ালকে ‘ধোঁকাবাজ’ বলে প্রবল সমালোচনার শিকার হন ইয়ামাল। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের স্পিকারে বার্সেলোনা ফরোয়ার্ডের নাম উচ্চারিত হতেই দুয়ো দিতে থাকেন রেয়ালের সমর্থকরা। ম্যাচের সময় যখনই তার পায়ে বল গেছে, তখনই শোনা যায় দুয়ো। পুরোটা সময় খেলেও চেনা রূপে দেখা যায়নি তরুণ এই স্প্যানিশ তারকাকে।

ম্যাচের শেষ দিকে অহেলিয়া চুয়ামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পেদ্রি। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভিনিসিউস জুনিয়রের তোপের মুখে পড়েন ইয়ামাল।

কিছুক্ষণ পরই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি। একটি ভিডিওতে দেখা যায়, ইয়ামাল যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তাকে হাত দিয়ে ইশারা করে কিছু একটা বলছেন কার্ভাহাল।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, স্পেন দলের সতীর্থ ইয়ামালকে কার্ভাহাল বলেছিলেন, “তুমি অনেক কথা বলো। এখন বলো দেখি!” তখনই কারভাহালের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ইয়ামাল। এরপর দুই দলের অন্য খেলোয়াড়রা সেখানে চলে এলে শুরু হয় হাতাহাতি। ম্যাচ শেষে ডি ইয়ং বলেন, ইচ্ছা করেই ইয়ামালকে উস্কে দিয়েছিলেন কার্ভাহাল।

“কার্ভাহাল যদি লামিনের সঙ্গে কথা বলতে চাইত, তাহলে সে ব‍্যক্তিগতভাবে সেটা করত। যদি তার মনে হয়, লামিনের ওই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি, সে লামিনেকে কল দিতে পারত। তারা সতীর্থ (স্পেন দলের), তারা পরস্পরকে চেনে। তার কেন মাঠে এমন কাণ্ড করতে হবে?”

ক্লাসিকোর আগে ‘কিংস লিগ’ অনুষ্ঠানে বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্দ পিকের সঙ্গে উপস্থিত হয়ে রেয়ালকে কিং লিগের দল প্রসিনোসের সঙ্গে তুলনা টেনে ইয়ামাল বলেছিলেন, ‘অবশ্যই! হ্যাঁ, তারা ধোঁকা দেয়, তারা অভিযোগ করে…’, তার মন্তব্যকে সমর্থন করেন পিকে।

আর সেই থেকে ইয়ামালের প্রতি একরকম ক্ষুব্ধই ছিল রেয়ালের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকরাও। ডাচ তারকা ডি ইয়ং অবশ্য দাবি করেন, রেয়ালকে সরাসরি কিছু বলেননি ইয়ামাল।

“লামিনে বলেনি যে, তারা (রেয়াল মাদ্রিদ) ডাকাতি করে, সরাসরি নয় বলেনি। কিংস লিগের জন্য কাজ করতে সেখানে ছিল সে, মানুষ অনেক কিছু বলছিল, কিন্তু আমি লামিনেকে ওই কথা বলতে শুনিনি।” “আমি মাদ্রিদের খেলোয়াড়দের অনুভূতি বুঝতে পারছি, কিন্তু প্রতিক্রিয়া অতিরিক্ত ছিল।”

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইয়ামালকে ‘উস্কে দেওয়া’ কার্ভাহালের সমালোচনায় ডি ইয়ং

Update Time : 11:10:57 am, Monday, 27 October 2025