Dhaka 8:31 pm, Tuesday, 20 October 2026

প্যারিসের জাদুঘর থেকে মেসির জার্সি ও আর্মব্যান্ড চুরি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:14:28 pm, Tuesday, 20 October 2026
  • / 6 Time View

স্পোর্টস ডেস্ক :

ফ্রান্সের প্যারিসে অস্থিরতার মধ্যে চুরি হয়েছে লিওনেল মেসির স্বাক্ষর করা বার্সেলোনার একটি ম্যাচ জার্সি ও অধিনায়কত্বের আর্মব্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মুখ ঢাকা দুই ব্যক্তি চুরি করা স্মারক দুটি ক্যামেরার সামনে তুলে ধরছেন।

ধারণা করা হচ্ছে, জার্সিটির মূল্য কোটি টাকার বেশি। ফরাসি রাজধানীতে প্লেস দে লা রিপাবলিকের কাছে ভাঙচুরসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার মধ্যে শহরের কেন্দ্রস্থলের একটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

প্যারিসে পিএসজি ও বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে এমন ঘটনা ঘটল। মেসির ক্যারিয়ারে দুই ক্লাবেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লিওনেল মেসি বার্সেলোনার সিনিয়র দলে দীর্ঘ ১৭ বছর এবং পিএসজিতে ২ বছর খেলেছেন। তিনি ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত এফসি বার্সেলোনার হয়ে খেলেন। এরপর ২০২১ সালে প্যারিসের ক্লাব পিএসজিতে যোগ দিয়ে ২০২৩ সাল পর্যন্ত সেখানে কাটান। মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ডের আর্থিক মূল্যের পাশাপাশি সংগ্রাহকদের কাছে রয়েছে বিশেষ আবেগের মূল্যও। সময়ের সঙ্গে সঙ্গে এসব স্মারকের দাম আরও বাড়তে পারে। তবে এগুলোর মূল্য নির্ভর করবে কোন ম্যাচে ব্যবহার করা হয়েছিল, সেই ম্যাচে মেসির পারফরম্যান্স, স্মারকগুলোর অবস্থা এবং সংগ্রাহকদের চাহিদার ওপর।

মেসির ব্যবহৃত ও স্বাক্ষর করা স্মারকের বাজারমূল্য যে কত বেশি হতে পারে, তার নজির রয়েছে। ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অভিযানে মেসির পরা ছয়টি জার্সি তিন বছর আগে নিলামে বিক্রি হয়েছিল। প্রতিটি জার্সির দাম উঠেছিল ১০ লাখ ডলারের বেশি, যা ফুটবল স্মারক নিলামের ক্ষেত্রে রেকর্ড গড়েছিল।

তবে প্যারিস থেকে চুরি হওয়া জার্সি ও আর্মব্যান্ডের সুনির্দিষ্ট মূল্য নির্ধারণ করা কঠিন। স্মারক দুটি উদ্ধার করা না গেলে এবং সেগুলো বিক্রির চেষ্টা হলে কালোবাজারে কয়েক হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, প্যারিসে সাম্প্রতিক অস্থিরতার মধ্যে প্রায় দুই হাজার মানুষকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। একই সময়ে শহরের রাস্তায় পাঁচ লাখের বেশি মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভেও অংশ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্যারিসের জাদুঘর থেকে মেসির জার্সি ও আর্মব্যান্ড চুরি

Update Time : 01:14:28 pm, Tuesday, 20 October 2026