Dhaka 11:19 am, Friday, 16 October 2026
সর্বশেষ
সিআইসিএ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ বিদেশি কম্পানিকে কনটেইনার টার্মিনাল লিজের সিদ্ধান্ত আত্মঘাতী : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১৮ তারিখ পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সরকারি আবাসন বরাদ্দে স্বচ্ছতা ও গতি আনতে চালু হলো অনলাইন সেবা মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায় বিনা খরচে মালয়েশিয়ায় যাবেন ১০ হাজার কর্মী, নিয়োগ প্রক্রিয়া শুরু মাদকাসক্তির ভয়ানক বলি নিহত ১, আশঙ্কা জনক ২

ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:24:16 pm, Wednesday, 14 October 2026
  • / 16 Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মুক্তমঞ্চে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ করেছে প্রশাসন।

নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খান সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

এ ক্ষেত্রে ডিএসসিসির বিজ্ঞপ্তির স্মারক নম্বর জিএসসিসি/পিআরডি/৭৯/২০২৬-২০২৭ উল্লেখ করা হয়েছে। 

এর আগে, গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গরুর মাংস রান্না করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম ব্যাচের একদল শিক্ষার্থী। মুক্তমঞ্চের অপর পাশে অস্থায়ী পূজামণ্ডপ থাকায় সেখানে গরুর মাংস রান্না নিয়ে আপত্তি তোলেন সনাতন ধর্মাবলম্বী একদল শিক্ষার্থী। তাদের অভিযোগ, পূজামণ্ডপের সামনে গরুর মাংস রান্না করা হয়েছে।

এ ছাড়া রান্নার চুলা তৈরিতে মন্দিরের ইট ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বিষয়টি নিয়ে গত দুই দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে পক্ষে-বিপক্ষে বিতর্ক চলছে। 

তবে অভিযোগের বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা জানান, ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে করার পরিকল্পনা ছিল। কিন্তু রান্নার সময় গ্যাসের সংকট দেখা দেওয়ায় মুক্তমঞ্চের উন্মুক্ত স্থানে রান্না করেন তারা। এ সময় চুলা তৈরির জন্য আশপাশে থাকা কয়েকটি ইট ব্যবহার করা হয়।

তবে সনাতন ধর্মাবলম্বী একজন শিক্ষার্থী এসে সেগুলো মন্দিরের ইট দাবি করলে সেগুলো আর ব্যবহার করেননি তারা। সেই সঙ্গে রান্নার স্থানও পরিবর্তন করেন তারা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Update Time : 03:24:16 pm, Wednesday, 14 October 2026