Dhaka 8:52 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ভাতা উত্তোলন, ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ১২ দিনে দেড় কোটি আবেদন বিশ্বকাপ টিকিটের, কত দিন চলবে প্রক্রিয়া জেনে নিন স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ ১৮ বছরে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়েও রেলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি : মন্ত্রী ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত গবেষণায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা চিন্তাশক্তি কমায় : ঢাবি উপ-উপাচার্য নেতানিয়াহুর বিদায়ে ফিলিস্তিনিদের ভাগ্যে কি সত্যিই পরিবর্তন আসবে? প্রজনন মৌসুমে ইলিশ না ধরার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্যনিরাপত্তায় আঞ্চলিক সহযোগিতার তাগিদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাল সরকার

সৌদির বিমানবন্দরে হামলায় বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:39:46 am, Sunday, 11 October 2026
  • / 8 Time View

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবা‌দিক‌দের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী আরো জানান, হুতিদের এই হামলায় দুই বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন। আহত চার বাংলাদে‌শি রিয়াদের এক‌টি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

এদিকে, এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ১০ অক্টোবরের এই হামলার তীব্র নিন্দা জানায়।

মন্ত্রণালয় জানায়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। 

বিজ্ঞপ্তিতে নিহত বাংলাদেশি পরিবারসহ শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানানো হয় এবং আহত সবার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক জীবন বিপন্নকারী এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলা অগ্রহণযোগ্য এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। এই হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সৌদি আরব সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করছে।

আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদির বিমানবন্দরে হামলায় বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি

Update Time : 10:39:46 am, Sunday, 11 October 2026