Dhaka 11:59 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
দুটি স্পিড বোর্ডে আগুনসন্ত্রাসীদের অভয়ারণ্য কুষ্টিয়ার পদ্মা নদীতে দুই পক্ষের গোলাগুলি আশুলিয়ায় ডিবির অভিযানে লাখ টাকার ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেফতার সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ধর্মমন্ত্রী হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ : আইজিপি সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

নিখোঁজের ৫ দিন পর কলাবাগানে মিলল অটোভ্যান চালকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:40:48 pm, Saturday, 10 October 2026
  • / 20 Time View

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের পাঁচ দিন পর আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সমেশপুর তিনমাথা মোড় এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজ্জাক সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন এলাকার হারু শেখের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাজ্জাক। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার দুপুরে স্থানীয় লোকজন কলাবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, আংশিক মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে অটোভ্যানটি পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিখোঁজের ৫ দিন পর কলাবাগানে মিলল অটোভ্যান চালকের মরদেহ

Update Time : 02:40:48 pm, Saturday, 10 October 2026