Dhaka 10:33 am, Monday, 14 September 2026
সর্বশেষ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল তরুণদের স্বপ্ন দিয়ে বিশ্ব বদলের আহ্বান পুতিনের একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন সরকার সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ পর্যালোচনার অনুরোধ হাইকোর্টের বিশেষ বেঞ্চে ২২ ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান হরমুজ প্রণালিতে নৌ নিরাপত্তাবিষয়ক ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত জন্মদিনেই মারা গেলেন কিংবদন্তি বক্সার আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:56:36 am, Monday, 14 September 2026
  • / 2 Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাড. রুহুল কবীর রিজভী বলেছেন, ‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ তারা এলাকায় নরক তথা দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে।

ইসলামের আসল উদ্দেশ্য মানবতার সেবা করা হলেও তাদের সেই লক্ষ্য নেই। তারা রাজনৈতিক লাভের পেছনে ছুটছে। এখন তারা ত্রাস ও সন্ত্রাসের রাজনীতি করছে।’ 

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বিএনপি নেতা মিলনের পরিবারের জন্য নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘গুলশানে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসররা একটি মিছিল করার চেষ্টা করেছে। জামায়াত বলেছে, বিএনপির আশকারায় তারা মিছিল করার চেষ্টা করেছে। বিএনপির ইতিহাস হচ্ছে ন্যায়ের পক্ষে, অঙ্গীকার রক্ষার পক্ষে এবং সব মোনাফেকির বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘বিএনপির প্রয়াত নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, এরশাদ একটি অবৈধ সরকার, তার অধীনে নির্বাচন হবে না।

এরশাদের পতন পর্যন্ত খালেদা জিয়া সেই অবস্থানে অটল ছিলেন। কিন্তু আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে দাঁড়িয়ে সেই নির্বাচনে অংশ নিয়েছে। তাহলে তাদের রাজনৈতিক ইতিহাস হচ্ছে বর্বরদের পক্ষে অবস্থান নেওয়া। জামায়াত ধর্মের নামে রাজনীতি করে মানুষের বাড়িঘরে আগুন দিয়ে রাজনৈতিক ফায়দা নিচ্ছে।’ 

জামায়াতের উদ্দেশে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে কারা থাকে? ৫ আগস্টের আগে তাদের দুঃশাসনে জুলাই আন্দোলনে রক্তের গঙ্গা বয়ে গিয়েছিল।

মাসুম শিশু থেকে শুরু করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা গুলি করে হত্যা করেছে, পুলিশ ও র‍্যাবকে লেলিয়ে দিয়েছে, হেলিকপ্টার থেকে ছাত্রদের মিছিলে গুলি করেছে—সেই বর্বরদের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে তাদের পতন ঘটিয়েছে। অথচ ৫ আগস্টের পর এই রাজনৈতিক দলটি বলেছে, আমরা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি।’ 

তিনি আরো বলেন, ‘তাহলে তাদের রাজনৈতিক ইতিহাস হচ্ছে বর্বরদের পক্ষে থাকা এবং গণতন্ত্র বিনষ্টকারীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা। তারা ধর্মের নামে রাজনীতি করে সাধারণ মানুষের ঘরবাড়ি, গাছপালা সব জ্বালিয়ে দেয়।’

রিজভী বলেন, ‘বিএনপি বিরোধী দলে থাকাকালীনও জনগণের কাছে এসেছে, ক্ষমতায় এসেও জনগণের কাছে এসেছে। তাই যেখানে ধর্ম, যেখানে মানবতা, যেখানে সামাজিক সুরক্ষা, যেখানে মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করার বিষয়—সেখানেই বিএনপি এবং তারেক রহমান।’

তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন বিরোধী দল বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেই সব পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য তিনি ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সংগঠন তৈরি করেছেন।

উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াশিমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী

Update Time : 03:56:36 am, Monday, 14 September 2026