Dhaka 9:11 am, Monday, 14 September 2026

বিচার চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পরিবারের লিখিত আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:14:23 am, Monday, 14 September 2026
  • / 1 Time View

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যাকাণ্ডে বিচার চেয়ে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে আবেদন করা হয়েছে।

সাগর-রুনীর পরিবারের পক্ষে রুনীর ভাই নওশের আলম রোমান গতকাল রবিবার এই আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ‘দীর্ঘ ১৪ বছরেও এই হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি সরকার ও তদন্তকারী সংস্থাগুলো। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ব্যর্থ হওয়ার পর হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স এই মামলার তদন্ত করছে, যার নেতৃত্ব দিচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। কিন্তু টাস্কফোর্স গঠনের পর প্রায় দুই বছর হতে চললেও এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি। তাই পরিবারের সদস্যরা চান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

আবেদনটি অভিযোগ হিসেবে কমপ্লেইন্ট রেজিস্টারভুক্ত করে যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয়েছে।

গত ৩০ আগস্ট চিফ প্রসিকিউটর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত করতে গিয়ে সাগর-রুনী হত্যাকাণ্ডের সঙ্গে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সংযোগ পাওয়া গেছে। এর আগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে এক মামলার তদন্তে নেমে সাগর-রুনী হত্যাকাণ্ড নিয়ে তথ্য পাওয়ার কথা গণমাধ্যমকে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।

গতকাল আবেদন পাওয়ার পর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাগর-রুনী হত্যার বিচার বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন।

এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধিক্ষেত্রে পড়ে কি না সেটা আমার যাচাই-বাছাই করে দেখব। আর আমাদের এখানকার কোনো তদন্তে যদি সাগর-রুনীর কোনো বিষয়ে কোনো তথ্য-প্রমাণ বা কোনো কানেকশন পাই, তাহলে সেটা সংশ্লিষ্ট তদন্ত সংস্থাকে সরবরাহ করব।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিচার চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পরিবারের লিখিত আবেদন

Update Time : 02:14:23 am, Monday, 14 September 2026