Dhaka 7:31 pm, Tuesday, 15 September 2026
সর্বশেষ
অবৈধভাবে দখল করা সরকারি জমি পুনরুদ্ধার করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী নির্বাচন কমিশনের সম্ভাব্য সূচি চূড়ান্ত কিছু নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সুশাসন ও আইন-শৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী আ. লীগের সাবেক এমপি আজিজুল আটক যুদ্ধ, সংকট আর ভোট : পুতিনের সামনে নতুন পরীক্ষা এক দিনের সফরে সিলেটের পথে রাষ্ট্রপতি শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার জানে না : প্রতিমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:26:01 am, Sunday, 13 September 2026
  • / 11 Time View

স্বাস্থ্যসেবা পাওয়া দেশের প্রতিটি নাগরিকের অধিকার বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্যসেবা পাওয়াকে কোনো বিশেষ সুবিধা হিসেবে দেখার সুযোগ নেই; এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনগণের ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ডা. জুবাইদা বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। রোগ প্রতিরোধে ব্যক্তি পর্যায়ে সচেতনতা ও সতর্কতার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি আধুনিক মেডিক্যাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।

তিনি বলেন, দেশের দক্ষ চিকিৎসকদের পাশাপাশি বিদ্যমান মেডিক্যাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতকে আরো এগিয়ে নিতে হবে। 

দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সবক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার : ডা. জুবাইদা রহমান

Update Time : 09:26:01 am, Sunday, 13 September 2026