Dhaka 9:11 am, Thursday, 26 November 2026

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:52:34 pm, Thursday, 10 September 2026
  • / 65 Time View

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আনাবিয়া নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আনাবিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসরা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাম-রুবেলার উপসর্গ নিয়ে আনাবিয়াকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

Update Time : 02:52:34 pm, Thursday, 10 September 2026