Dhaka 6:57 pm, Thursday, 10 September 2026

১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:38:20 pm, Thursday, 10 September 2026
  • / 1 Time View

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার শাহবাজপুর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়।

ভারত থেকে অবৈধ পথে এসব জিরা বাংলাদেশে আসে।

ওই যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলো, সিলেটের দক্ষিণ সুরমার মো. এম ফয়সাল আবীর, রাজশাহীর এয়ারপোর্ট এলাকার আজিজুল হাকিম ও একই এলাকার হাবিবুর রহমান। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বুধবার রাতে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে সরাইলের শাহবাজপুর এলাকায় একটি ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। বিজিবি ও র‌্যাবের যৌথ টহলদল ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র চান। বৈধ কাগজপত্র দিতে না পারায় এসব জিরা জব্দ করা হয়। জব্দ করা জিরা ও ট্রাকের মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

আটকদের সরাইল থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা জিরা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩

Update Time : 12:38:20 pm, Thursday, 10 September 2026