Dhaka 2:36 am, Friday, 11 September 2026
সর্বশেষ
কর পরিশোধে গ্রামীণ কল্যাণের আইনি লড়াইয়ে নতুন মোড় চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব গুদাম থেকে ৯২০ বস্তা সার উদ্ধার, ডিলারের বিরুদ্ধে মামলা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ : পরিকল্পনামন্ত্রী জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে নীতিগত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:43:16 pm, Wednesday, 9 September 2026
  • / 9 Time View

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়। 

দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র চট্টগ্রামে প্রতিদিন বিপুল পরিমাণ পৌর বর্জ্য উৎপন্ন হয়। বর্জ্য সংগ্রহ, অপসারণ ও সংরক্ষণের জন্য উপযুক্ত ল্যান্ডফিলের (ভূমি ভরাট) স্বল্পতা চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ।

পিপিপির আওতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে নগরীর বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে, অন্যদিকে পৌর বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

এতে বর্জ্য অপসারণের জন্য ল্যান্ডফিলে পাঠানোর পরিমাণ কমার পাশাপাশি নগর পরিবেশ আরো পরিচ্ছন্ন ও টেকসই করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে নীতিগত অনুমোদন

Update Time : 05:43:16 pm, Wednesday, 9 September 2026