Dhaka 5:01 pm, Tuesday, 8 September 2026
সর্বশেষ
বেদেপল্লির ৪০ পরিবারকে খাসজমি, ২৫ জনকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন মালয়েশিয়ায় বাণিজ্য বাড়াতে নতুন খাতে সহযোগিতার ওপর জোর বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ‘মেরে ফেলার হুমকি পেয়েছি!’—বরখাস্ত হওয়ার পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ৪১ বছর ধরে পরিত্যক্ত ভবনে আদালতের কার্যক্রম অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার, গোপন থাকবে পরিচয় আপিল বিভাগে উচ্চবাচ্য : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা ইউএনও কার্যালয়ে হাসিমুখে ঘুষ গ্রহণ, সেই নারী কর্মকর্তার বদলি

গিলের ২৭তম জন্মদিনে ফিরে দেখা তার উল্লেখযোগ্য রেকর্ড ও কীর্তি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:24:52 am, Tuesday, 8 September 2026
  • / 5 Time View

আজ ২৭ বসন্তে পা দিয়েছেন গিল
ব্যাট-বলের লড়াইয়ে প্রতিপক্ষ থাকলেও জীবনের লড়াইয়ে নেই। নিজের সঙ্গে নিজের যুদ্ধ করতে হয়।

এই যুদ্ধে সময়ই সবচেয়ে বড় পরিমাপক। জীবনের সেই লড়াইয়ে আজ ২৭ বসন্তে পা দিয়েছেন শুবমান গিল। 

গিলের জন্মতিথিতে চলুন দেখে নেওয়া যাক ভারতীয় অধিনায়কের উল্লেখযোগ্য রেকর্ড ও কীর্তি—

সর্বকনিষ্ঠ অধিনায়ক

২৫ বছর ২৮৫ দিন বয়সে টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ অধিনায়ক হন গিল। সব মিলিয়ে ৪৭তম।

৭৫৪

ভারতীয় অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ ৭৫৪ রান। ২০২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে করেছেন তিনি। সব মিলিয়ে সমান ৫ টেস্ট সিরিজে ৮১০ রান নিয়ে শীর্ষে স্যার ডন ব্র্যাডমান।

৪৩০

ভারতের হয়ে এক টেস্টে সর্বোচ্চ রান।

৪৫৬ রান নিয়ে সবমিলিয়ে শীর্ষে ইংল্যান্ডের কিংবদন্তি গ্রাহম গুচ। 

একই টেস্টে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি

ইংল্যান্ডের বিপক্ষে ২০২৫ সালে বার্মিংহাম টেস্টে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি হাঁকানো বিশ্বের নবম ব্যাটার গিল। তার আগে ভারতের হয়ে একই কীর্তি গড়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার।

দ্রুততম ২০০০ রান

ওয়ানডেতে দ্রুততম ২০০০ রান করেছেন গিল। এই রেকর্ড গড়তে তার ৩৮ ইনিংস লেগেছে।

দ্রুততম ১০০০ ও ৩০০০ রান

এই রেকর্ডে ভারতের প্রথম হলেও সব মিলিয়ে তালিকায় দুইয়ে আছেন গিল। ১০০০ রানের তালিকায় ১৮ ইনিংসে শীর্ষে আছেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটার ফখর জামান। ইমাম-উল-হকের সঙ্গে ১৯ ইনিংসে যৌথভাবে দুইয়ে গিল। অন্যদিকে ৩০০০ রানের তালিকায় গিলের ৬২ ইনিংসের বিপরীতে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হাশিম আমলা।

সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান

ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান গিল। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদে এই রেকর্ড গড়েন ভারতীয় ওপেনার। রেকর্ড গড়ার দিন বয়স হয়েছিল ২৩ বছর ১৩২ দিন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গিলের ২৭তম জন্মদিনে ফিরে দেখা তার উল্লেখযোগ্য রেকর্ড ও কীর্তি

Update Time : 04:24:52 am, Tuesday, 8 September 2026