Dhaka 9:42 pm, Sunday, 6 September 2026
সর্বশেষ
পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষা সচিব জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ : পরিবেশ ও জলবায়ু সহযোগিতায় জোর হামাসের ভয়ে দুই ঘণ্টা নিজ বাড়িতে ছিলেন নেতানিয়াহু? আজ রাতেই ‘বিগ বস ২০’, সালমানের শোতে থাকছে যে চমক দারুস সালামে গৃহবধূকে জানালা দিয়ে নয়, গুলি করেছেন স্বামী: র‍্যাব বিপিএল স্থগিতের খবর জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বিপিএল স্থগিতের খবর জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:16:03 pm, Sunday, 6 September 2026
  • / 1 Time View

এ বছর বিপিএল হচ্ছে না—ঘোষণাটা কদিন আগেই দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই খবর জানতেন না বলে মন্তব্য করেছেন।

বিপিএল কেন এবার আয়োজন করতে পারছেন না, সে ব্যাপারে কয়েক দিন আগে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন তামিম। 

মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকরা প্রতিমন্ত্রী আমিনুলের কাছে জানতে চান, বিপিএল স্থগিতের ব্যাপারে তামিম তার সঙ্গে আলোচনা করেছেন কি না। 

উত্তরে আমিনুল বলেন, ‘না, আমিতো আপনাদের কাছ থেকেই মাত্র শুনলাম। আমি তো জানতামই না যে, তারা (এ বছর বিপিএল) খেলবে না।

ফারুক আহমেদ যখন বিসিবি সভাপতি ছিলেন, তখন তাকে বিপিএল আয়োজনের জন্য চাপ দিয়েছিলেন তামিম ও অন্যান্য ক্রিকেটাররা। 

এবার তামিম যখন বিসিবি প্রধানের চেয়ারে, তখন তিনি আয়োজন করতে পারছেন না দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এতে সমালোচনার মুখে পড়েছেন তামিম। 

আমিনুলের মতে, বিপিএলের মতো টুর্নামেন্ট প্রতি বছর হওয়া উচিত।

কেন এবার বিপিএল হচ্ছে না, সেটা নিয়ে কথা বলারও প্রয়োজন মনে করেন তিনি।  

আমিনুল বলেন, ‘আমার মনে হয়, বিপিএল যেহেতু অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট, তাই এটা প্রত্যেক বছর হওয়া উচিত। এবার এটা কেন হবে না, সেটা নিয়ে কথা বলা প্রয়োজন। ভবিষ্যতে যেন এ ধরনের টুর্নামেন্টগুলো নিয়মিত হয়, সেই জায়গাগুলো নজরদারিতে রাখব।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিপিএল স্থগিতের খবর জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

Update Time : 02:16:03 pm, Sunday, 6 September 2026