Dhaka 2:56 am, Wednesday, 9 September 2026
সর্বশেষ
বিদ্যুৎ খাতে বিপুল ব্যয়, জ্বালানি সংকটে অচল সক্ষমতা আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক কালই অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন, ফাঁস হলো দাম-ফিচারের তথ্য সব মাদরাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে : সংসদে শিক্ষামন্ত্রী জোড়া খুনের মামলায় কারাগারে ১০৪ বছরের নুর মুহাম্মদ বাড়ল একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় নিষেধাজ্ঞার মধ্যেও মার্কিন ব্যাংকে ইরানের ৯০০ কোটি ডলার কক্সবাজারে দেড় লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ট্রেন চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:01:47 pm, Monday, 7 September 2026
  • / 11 Time View

যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থানের প্রতিবেদন প্রকাশের পর চলতি মাসেই ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন পূর্বাভাস জোরালো হতেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে গেছে। মুদ্রানীতির ভবিষ্যৎ গতিপথের পূর্বাভাস পেতে বিনিয়োগকারীরা এখন মার্কিন মূল্যস্ফীতি সংক্রান্ত তথ্যের অপেক্ষায় রয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৪ দশমিক ১২ ডলারে নেমে এসেছে। এ ছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও সমান ০ দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৪৩৯ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওলে হ্যানসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘জ্বালানির দামের বিপরীতমুখী আচরণ করছে সোনা ও রুপা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদন বন্ডের আয় বৃদ্ধি করায় এবং ১৬ সেপ্টেম্বর ফেড সুদের হার বাড়াবে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় ধাতু দুটির দরপতন অব্যাহত রয়েছে।

গত সপ্তাহে প্রকাশিত তথ্যে দেখা যায়, আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে গতি পেয়েছে এবং বেকারত্বের হার ৪.১ শতাংশে স্থির রয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ার সম্ভাবনা ৬০ শতাংশ বলে মনে করছেন ব্যবসায়ীরা। গত শুক্রবার কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৫০ শতাংশ।

অন্যান্য ধাতুর মধ্যে, রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬৪ ডলার এবং প্ল্যাটিনাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৮১৩ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।

আর প্যালাডিয়াম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৯ দশমিক ০৩ ডলারে পৌঁছেছে। 

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

Update Time : 05:01:47 pm, Monday, 7 September 2026