Dhaka 4:25 pm, Thursday, 16 April 2026

ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : 08:45:44 pm, Sunday, 22 March 2026
  • / 52 Time View

নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিল তেহরান। খবর আলজাজিরা।

রবিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণরূপে’ বন্ধ করে দেওয়া হবে। স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। 

বিবৃতিতে বলা হয়, ইরানের বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হলে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনায় ‘ব্যাপক হামলা’ চালানো হবে। এ ছাড়া এই অঞ্চলের যেসব কম্পানিতে যুক্তরাষ্ট্রের মালিকানা রয়েছে, সেগুলোকেও ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দেওয়া হবে।

ইরানি বাহিনীর এই বার্তায় আরও বলা হয়েছে, হামলার প্রতিক্রিয়ায় তারা কেবল রক্ষণাত্মক থাকবে না, বরং সরাসরি ইসরাইলি বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু বানাবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেসব কোম্পানিতে মার্কিন শেয়ারহোল্ডার রয়েছে এবং যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত, সেখানকার বিদ্যুৎকেন্দ্রগুলোও ইরানের নিশানায় থাকবে বলে সতর্ক করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর এই বার্তার ঠিক আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একই ধরনের কড়া বিবৃতি দিয়েছেন। যুদ্ধ ব্যবস্থাপনায় বর্তমানে অত্যন্ত সক্রিয় এই নেতা স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চলজুড়ে জ্বালানি ও তেল অবকাঠামোগুলো হুমকির মুখে পড়বে। 

সব মিলিয়ে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের এই বহুমুখী পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যের জ্বালানি ও নিরাপত্তা পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আরএ

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

Update Time : 08:45:44 pm, Sunday, 22 March 2026