Dhaka 2:22 am, Thursday, 19 November 2026
সর্বশেষ
শ্যামনগরে যুবদলের মোটরসাইকেল শোডাউন নোবিপ্রবি অর্থনীতি বিভাগে চালু হলো ‘এলিনর্স কমন্স কর্নার’ সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় আগুন আশুলিয়া ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ১৭ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ কারবারি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কুষ্টিয়ায় গড়াই নদীর পাড়ে পরিত্যক্ত ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার চৌদ্দগ্রামে ১ হাজার ৮০০ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা ভারত-পাকিস্তান মহারণে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদীর ব্যাট-বল উচ্ছ্বাস সাভার-আশুলিয়ায় ৮০ কারখানায় সাধারণ ছুটি

স্পর্শকাতর তথ্য সরবরাহ, এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:08:56 pm, Tuesday, 17 November 2026
  • / 13 Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার তাকে বরখাস্তের আদেশ জারি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে রবিবার (১৫ নভেম্বর) এ আদেশ দেওয়া হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

এতে আরো বলা হয়, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী ১৪ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্পর্শকাতর তথ্য সরবরাহ, এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

Update Time : 12:08:56 pm, Tuesday, 17 November 2026