Dhaka 10:02 pm, Monday, 9 November 2026
সর্বশেষ
নতুন মজুরি কাঠামোর সুপারিশ কবে, জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের কপি ঢাকায় পাঠানো হয়েছে হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরাও পাবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা শুরু সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছে : রিজভী গত দেড় দশকে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার ব্রাজিলে মার্চে হবে দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’

ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:44:56 am, Monday, 9 November 2026
  • / 6 Time View

ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তার নিজস্ব গতিতে চলবে, আইনও তার নিজস্ব গতিতে চলবে।

আজ সোমবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

শেখ হাসিনার পার্সপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পাশাপাশি বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন চাইছেন। একজন মানুষের কোনো ধরনের ন্যূনতম লজ্জা না থাকলে এসব কাজ করতে পারেন।

রিজভী প্রশ্ন করেন, ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে হ্যতার করার পরেও পর শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে এসে জনসংবর্ধনা পাওয়ার আশা করতে পারেন।

হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেলেও এদেশের মানুষ তা কখনো ভুলবে না উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ দেশের মানুষ কখনো ভুলবে না।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল, যার ফলে তরুণ ও শিশুরা প্রাণ হারায়। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ দেশের মানুষের মনে চিরজাগরূক থাকবে।

ঐতিহাসিক ৭ নভেম্বরকে স্মরণ করে তিনি বলেন,৭ নভেম্বরের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, জনগণের অধিকার রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।

স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষ বিপন্ন হয়ে পড়েছিল। বিরোধী দলের কণ্ঠরোধ এবং সরকারের বিরুদ্ধে কথা বললে মানুষকে ভয়াবহ নির্যাতনের মুখে ফেলার উদ্দেশ্যে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছে : রিজভী

Update Time : 11:44:56 am, Monday, 9 November 2026