Dhaka 6:26 pm, Wednesday, 4 November 2026
সর্বশেষ
সাভারে শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহের সময়, মুখোশধারীদের হামলা, ৫ সাংবাদিক আহত অবৈধ অভিবাসী ঠেকাতে মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪ হাজার আটক বিশ্ববিদ্যালয় হোক মুক্তচিন্তার জায়গা, রাজনৈতিক প্রতিশোধের নয়: এইচআরডব্লিউ বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিভা অন্বেষণের মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ, চট্টগ্রামে যুবক গ্রেপ্তার ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে এআই বিজনেস সামিট ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর নয়াদিল্লি থেকে ম্যানিলা, আটলান্টা—২০২৬ সালে নতুন গতি পেয়েছে কোয়াড বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ, সমন্বিত নেটওয়ার্ক গড়ার প্রস্তাব হাতি-গাধার মধ্যবর্তী লড়াইয়ে যেভাবে পাল্টাতে পারে মার্কিন পররাষ্ট্রনীতি

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ

মাসুদ রানা, সাভার প্রতিনিধি :
  • Update Time : 09:46:10 am, Tuesday, 3 November 2026
  • / 35 Time View

ঢাকার পাশে শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালের দিকে নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিভিন্ন কারখানার শ্রমিকরা সকালের দিকে সড়কে নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে আগুন জালিয়ে দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কিছু কারখানায় উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ

Update Time : 09:46:10 am, Tuesday, 3 November 2026