Dhaka 4:03 pm, Tuesday, 3 November 2026
সর্বশেষ
কুষ্টিয়া সদরে অবৈধ ফাইভ স্টার ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ কুষ্টিয়ায় ডিএনসির অভিযানে ৭ মাদক কারবারি আটক শ্যামনগর যুবদলের নেতৃত্ব: তৃণমূলের এক দফা দাবি কল্লোল ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, নগদ আদায়ের সময় ধরা সার্ভেয়ার একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব আন্দোলন দমাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে

একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:29:28 am, Tuesday, 3 November 2026
  • / 6 Time View

বিশেষ মহল ও একটি রাজনৈতিক দল পোশাক শ্রমিকদের আন্দোলনে ঢুকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা কেন রয়েছেন সেই প্রশ্নও তোলেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 

রাজধানীর মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘যারা এসব কাজ করছে, তাদের চিহ্নিত করা হয়েছে।

তাদের অনেকেই রাজনৈতিক দলের পদধারী নেতা। তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।’ 

শফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক ইস্যু তৈরি করবে, তা হবে না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডিসেম্বরে আপাকে (শেখ হাসিনা) নিয়ে আসার চেষ্টা করবে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে—তাদের আইনের আওতায় আনা হবে।

কোনো ধরনের অরাজকতা করতে আমরা দেব না।’ 

পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) আকতার হোসেন এক বার্তায় এ তথ্য জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে

Update Time : 08:29:28 am, Tuesday, 3 November 2026