Dhaka 4:16 pm, Saturday, 28 November 2026

আওয়ামী লীগ নেতা তাজ আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:10:35 am, Saturday, 28 November 2026
  • / 5 Time View

কুমিল্লার মেঘনা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার সানারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে। এ বিষয়ে তথ্য পাওয়ার পর ডেমরা থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার রাতে তাকে আটক করা হয়।

ওসি শহীদুল ইসলাম আরো জানান, তাকে আদালতে পাঠানো হবে। পরে মেঘনা থানার একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামী লীগ নেতা তাজ আটক

Update Time : 08:10:35 am, Saturday, 28 November 2026