Dhaka 4:16 pm, Saturday, 28 November 2026

ব্যবসায়ীদের জন্য ছয় হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:16:17 am, Saturday, 28 November 2026
  • / 5 Time View

ব্যবসায়ীদের জন্য ছয় হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিন বলেন, এ প্রণোদনা প্যাকেজে সুদ ভর্তুকি দেওয়া হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসি সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’ (বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় নীতি সুদহার আরো কমানোর বিষয়েও চিন্তা-ভাবনা রয়েছে।

তিনি বলেন, ব্যবসার ব্যয় কমানোই কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। কারণ ব্যবসার খরচ কমলে শুধু ব্যবসায়ী বা ব্যাংকার নন, শেষ পর্যন্ত দেশের ১৮ কোটি মানুষ কম দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পান।

মোস্তাকুর রহমান বলেন, ব্যবসায়ীর সুদ ও অন্যান্য খরচ বেড়ে গেলে তা শেষ পর্যন্ত পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়। তাই লেনদেনের সময় ও খরচ কমিয়ে সাধারণ মানুষের জন্য পণ্য ও সেবা সাশ্রয়ী করাই মূল লক্ষ্য।

গভর্নর জানান, ঋণের সুদহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ঋণের বেঞ্চমার্কের সঙ্গে অতিরিক্ত সুদের সর্বোচ্চ সীমা ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে।

এ ছাড়া ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে, যেখানে সুদ ভর্তুকি দেওয়া হচ্ছে। 

বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করার উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নির্দিষ্ট সীমার বেশি বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদন ৪৮ ঘণ্টার মধ্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে।

বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা আনতে একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালুর কাজ চলছে জানিয়ে গভর্নর বলেন, এতে ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন রেখে লেনদেন সম্পন্ন করা যাবে। ফলে কারসাজির সুযোগ কমবে এবং বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণ সহজ হবে।

আগামী এক মাসের মধ্যে ব্যবস্থাটি চালুর পরিকল্পনা রয়েছে। 

এ ছাড়া আমদানি-রপ্তানির ঋণপত্র বা এলসি-সংক্রান্ত নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে আদান-প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আন্তর্জাতিক কুরিয়ার খরচ কমবে এবং নথি এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর দীর্ঘ সময়ও বাঁচবে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে কয়েক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় নথি পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গভর্নর বলেন, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকারদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্যবসায়ীদের জন্য ছয় হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ

Update Time : 08:16:17 am, Saturday, 28 November 2026