Dhaka 1:18 am, Thursday, 19 November 2026
সর্বশেষ
শ্যামনগরে যুবদলের মোটরসাইকেল শোডাউন নোবিপ্রবি অর্থনীতি বিভাগে চালু হলো ‘এলিনর্স কমন্স কর্নার’ সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় আগুন আশুলিয়া ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ১৭ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ কারবারি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কুষ্টিয়ায় গড়াই নদীর পাড়ে পরিত্যক্ত ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার চৌদ্দগ্রামে ১ হাজার ৮০০ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা ভারত-পাকিস্তান মহারণে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদীর ব্যাট-বল উচ্ছ্বাস সাভার-আশুলিয়ায় ৮০ কারখানায় সাধারণ ছুটি

মুশফিককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন লিটন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:01:15 pm, Tuesday, 17 November 2026
  • / 16 Time View

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালে খালেদ মাসুদ পাইলটের রেকর্ড ভেঙেছিলেন লিটন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিমকে। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের তালিকায় বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে এখন সবার ওপরে লিটন।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার এখন পর্যন্ত ৭ উইকেট পড়েছে, সবগুলোই ক্যাচ আউট। এর মধ্যে ছয়টি ক্যাচ নিয়েছেন লিটন, অন্যটি তাসকিন আহমেদের। এইডেন মার্করাম, জুবায়ের হামজা, ম্যাথিউ ব্রিজকে, উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার সাজঘরে ফিরেছেন লিটনের গ্লাভসে ধরা পড়ে। এতে লিটনের ডিসমিসাল সংখ্যা ছয়ে পৌঁছেছে।

এর আগে টেস্টে এক ইনিংসে বাংলাদেশের কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল পাঁচটি। ২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুরে এবং ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় এই কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম।

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে লিটন গড়েছিলেন আরও বড় কীর্তি। ম্যাচের পঞ্চম দিনে ইকরাম আলিখিলের ক্যাচ নেওয়ার মধ্য দিয়ে নিজের নবম ডিসমিসাল পূর্ণ করেন তিনি।

তাতে ভেঙে যায় ৬০ বছর আগে দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের গড়া এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড। একই ম্যাচে ব্যাট হাতেও দারুণ পারফরম্যান্স ছিল লিটনের। প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের ইনিংস। টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে দুই ইনিংসেই অন্তত ৫০ রান এবং অন্তত ৯টি ডিসমিসালের নজির গড়েন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচেই বাংলাদেশের সাবেক উইকেটকিপার খালেদ মাসুদ পাইলটের রেকর্ডও ছাড়িয়ে যান লিটন। ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দুই ইনিংস মিলিয়ে সাতটি ডিসমিসাল করেছিলেন পাইলট-ছয়টি ক্যাচ ও একটি স্টাম্পিং। আবু ধাবিতে আট ডিসমিসাল নিয়ে প্রথমে পাইলটকে ছাড়ান লিটন। ফলে এক টেস্ট ও এক ইনিংস, দুটিতেই সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন লিটনের। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুশফিককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন লিটন

Update Time : 12:01:15 pm, Tuesday, 17 November 2026