Dhaka 1:24 am, Thursday, 19 November 2026
সর্বশেষ
শ্যামনগরে যুবদলের মোটরসাইকেল শোডাউন নোবিপ্রবি অর্থনীতি বিভাগে চালু হলো ‘এলিনর্স কমন্স কর্নার’ সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় আগুন আশুলিয়া ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ১৭ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ কারবারি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কুষ্টিয়ায় গড়াই নদীর পাড়ে পরিত্যক্ত ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার চৌদ্দগ্রামে ১ হাজার ৮০০ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা ভারত-পাকিস্তান মহারণে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদীর ব্যাট-বল উচ্ছ্বাস সাভার-আশুলিয়ায় ৮০ কারখানায় সাধারণ ছুটি
১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার; অপরাধভেদে ৭ দিন থেকে ৭ মাস পর্যন্ত কারাদণ্ড

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ কারবারি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : 04:08:48 pm, Tuesday, 17 November 2026
  • / 399 Time View

কুষ্টিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কুষ্টিয়া সদর থানাধীন ঘোড়াঘাট, কুমারখালী উপজেলার ছেউড়িয়া লালন শাহের মাজার এলাকা এবং যদুবয়রা ইউনিয়নের জয় বাংলা বাজার থেকে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার এবং শামীমা নাসরিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার পরিদর্শক মো. আবুল কালাম আজাদ ও উপপরিদর্শক মো. আসিফুজ্জামানের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সাজা ও অর্থদণ্ডের আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী, কুষ্টিয়া সদর উপজেলার আড়ুয়াপাড়ার মো. ইমন (২১) কে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুমারখালীর ছেউড়িয়া এলাকার মো. জসিম উদ্দিন (২৩) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই এলাকার মো. শামসুল আলম (৪০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, কুমারখালীর যদুবয়রা এলাকার মো. আরিফ (২১) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসনের এমন অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। তবে মাদক নির্মূলে শুধু অভিযান ও শাস্তি নয়, মাদকের উৎস, সরবরাহকারী এবং পেছনের নেটওয়ার্ক শনাক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়াকে মাদকমুক্ত রাখতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান এবং আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার; অপরাধভেদে ৭ দিন থেকে ৭ মাস পর্যন্ত কারাদণ্ড

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ কারবারি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা

Update Time : 04:08:48 pm, Tuesday, 17 November 2026