Dhaka 10:08 pm, Monday, 9 November 2026
সর্বশেষ
নতুন মজুরি কাঠামোর সুপারিশ কবে, জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের কপি ঢাকায় পাঠানো হয়েছে হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরাও পাবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা শুরু সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছে : রিজভী গত দেড় দশকে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার ব্রাজিলে মার্চে হবে দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’

বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে ফরাসি কোচ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:21:29 am, Monday, 9 November 2026
  • / 8 Time View

স্পোর্টস ডেস্ক:
ক্যান্সারের সঙ্গে লড়ছেন পিটার বাটলার। ইংল্যান্ডে ফিরে যাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষায় এমন দুঃসংবাদ পান বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ। সিঙ্গাপুরের বিপক্ষে আগামী মাসে হতে যাওয়া দুই প্রীতি ম্যাচে তাই তাকে পাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাটলারকে না পাওয়ায় তাঁর পরিবর্তে এরিক মেয়ারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এক মাসের জন্য বাংলাদেশের ডাগআউটে দাঁড়াবেন ফরাসি কোচ। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

গত ২৯ অক্টোবর গুরুতর অসুস্থতা নিয়ে ইংল্যান্ডে যান বাটলার। পরীক্ষার পর জানতে পারেন ক্যান্সারে আক্রান্ত তিনি। তার অনুপস্থিতিতে চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে দলের অনুশীলন ও সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপাতত বাটলারের পাঠানো নির্দেশনায় কাজ করছেন আবুল ও লিনা।
আগামী ডিসেম্বর পর্যন্ত বাটলারের সঙ্গে চুক্তি রয়েছে বাফুফের।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে ফরাসি কোচ

Update Time : 11:21:29 am, Monday, 9 November 2026