Dhaka 11:34 pm, Tuesday, 10 November 2026
সর্বশেষ
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ, আলোচনায় নারী-শিশুর কল্যাণ নতুন মজুরি কাঠামোর সুপারিশ কবে, জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের কপি ঢাকায় পাঠানো হয়েছে হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরাও পাবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা শুরু সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছে : রিজভী গত দেড় দশকে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহুকে চাপ দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:33:29 am, Monday, 9 November 2026
  • / 12 Time View

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এক ফোনালাপে এ আহ্বান জানান তিনি।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। 

ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নেন। নেতানিয়াহুর উদ্যোগে হওয়া এই ফোনালাপকে গঠনমূলক বলে বর্ণনা করেছে একটি সূত্র। এতে ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ, গাজাকে অস্ত্রমুক্ত করা এবং অঞ্চলটির শাসনভার নতুন একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে। গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনাটির বাস্তবায়ন কয়েক মাস ধরে পিছিয়ে ছিল।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার সময় এ নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে ট্রাম্প প্রশাসন তখন পরিকল্পনাটি এগিয়ে নিতে চায়নি। তবে নির্বাচন শেষ হওয়ায় নতুন ইসরায়েলি সরকারের নেতৃত্বে যিনিই আসুন না কেন, ট্রাম্প এখন পরিকল্পনাটি বাস্তবায়নে এগোতে চান।

প্রায় এক বছর আগে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছিল। এর ফলে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অপহৃত সর্বশেষ ২০ জন জীবিত জিম্মি মুক্তি পান।

এদিকে গাজা চুক্তির অংশ হিসেবে গঠিত ট্রাম্পের শান্তি বোর্ড একটি বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন এবং গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন। তবে হামাস নিরস্ত্রীকরণে রাজি হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেতানিয়াহু।

তার দাবি, হামাস গাজায় আবারও নিজেদের সংগঠিত করছে এবং নতুন করে অস্ত্র সংগ্রহ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহুকে চাপ দিলেন ট্রাম্প

Update Time : 11:33:29 am, Monday, 9 November 2026