Dhaka 10:20 pm, Sunday, 8 November 2026
সর্বশেষ

তাওহিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংস, ৩০ রানের লিড পেল বাংলাদেশ

সময়ের কাগজ স্পোর্টস ডেস্ক :
  • Update Time : 12:52:45 pm, Saturday, 7 November 2026
  • / 35 Time View

তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের লিড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।সেই অবস্থা থেকে দলকে টেনে চারশোর কাছাকাছি নিয়ে যান মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

দায়িত্বশীল ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আড়াইশো রানের দোড় গোড়ায় গিয়েও যোগ্য সঙ্গীর অভাবে তা পূরণ করতে পারেননি। তারপরও যা করেছেন তাতেই রেকর্ড।

হৃদয়ের রেকর্ডময় ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ করেছে ৩৮৬ রান। তাতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড ৩০ রান।এই লিড নেওয়ার পেছনে পুরো কৃতিত্ব তাওহিদ হৃদয়ের।

তিনি ৩৫৯ বল মোকাবেলা করে ২২টি চার আর ১১টি ছক্কার সাহায্যে ২৪২ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন।সিলেট টেস্টের প্রথম ইনিংসে তাওহিদ ছাড়া স্বীকৃত কোনো ব্যাটসম্যান নিজের নামের সাথে সুবিচার করতে পারেননি।

হৃদয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ২৪২ রানে অপরাজিত থাকলেও অন্য ব্যাটসম্যানরা ফিফটিতো দূরে থাক! চল্লিশের কোটায়ও রান করতে পারেননি।সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন ৩৪ রান। এছাড়া অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম করেছেন ২২ রান।

১৮ রান করেন অধিনায় নাজমুল হোসেন শান্ত। ১৬ রান করে করেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মেহেদি হাসান মিরাজ। ১২ রান করেন পেস বোলার তাসকিন আহমেদ। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস করেন মাত্র ৮ রান।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তাওহিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংস, ৩০ রানের লিড পেল বাংলাদেশ

Update Time : 12:52:45 pm, Saturday, 7 November 2026