সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক
বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া, বিপিসিএম এর নতুন কমিটি গঠন
- Update Time : 11:20:27 am, Sunday, 1 November 2026
- / 64 Time View
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া(বিপিসিএম)র ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদি এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টিভির মালয়েশিয়া প্রতিনিধি ও দৈনিক সকল সংবাদ সম্পাদক ড. আরিজ মিথুন। সাধারণ সম্পাদক হয়েছেন এখন টিভির মালয়েশিয়া প্রতিনিধি শাহরিয়ার তারেক।
১ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
২০১৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া দেশটির আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে সুনাম অর্জন করেছে। সংগঠনের এ সুনাম ও ঐতিহ্য ধরে রাখা এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি সিনিয়র ফটোগ্রাফার জাকির আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক আরটিভি ও ঢাকাপোস্ট ডটকমের প্রতিনিধি এস এ সৌরভ, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক নাগরিকের প্রতিনিধি ড. আলমগীর চৌধুরী আকাশ এবং অর্থ সম্পাদক স্টার নিউজের প্রতিনিধি মেহেদী হাসান।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন যমুনা টিভির প্রতিনিধি মো. মনিরুজ্জামান, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি মো. এলাহী, স্টার নিউজের প্রতিনিধি মাহমুদুল ইসলাম, টাইমস টুডের প্রতিনিধি ইমামুল গাজী, হাজারিকা প্রতিদিনের প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসান, দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি সুরাইয়া ইয়াসমিন সুবর্ণা, তরঙ্গ নিউজের প্রতিনিধি মো. নুরুল ইসলাম সুজন এবং দৈনিক সকল সংবাদের নির্বাহী সম্পাদক আবুল হুসাইন।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাশার ও পিবিএন টিভির সম্পাদক ওয়াহিদ সোহান।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর সভাপতি ড. আরিজ মিথুন বলেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রাসঙ্গিক বিষয় গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে কাজ করবে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া।
নতুন এ কমিটি প্রবাসী সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে ঢাকা-কুয়ালালামপুর বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এসকাগজ/আরডি
