Dhaka 1:20 am, Saturday, 7 November 2026
সর্বশেষ
নারীর অগ্রগতিতে শুধু শীর্ষ পদ নয়, সুযোগ তৈরিই বড় বিষয়: জুবাইদা ভাত-খিচুড়িতে সীসা মেশার শঙ্কা, অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নতুন গবেষণা সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ পায়ের আঁকাবাঁকা মোটা শিরা: অবহেলা থেকে জটিলতা, চিকিৎসায় নতুন সম্ভাবনা দেশের শিল্প ও বাণিজ্যে গতি ফেরাতে রাজধানীতে বসল এআই সামিট সৌদি আরবের এক শহরে সতর্কতা জারি তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা মন্ত্রী লিউ হাইসিং আলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধ সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:24:11 pm, Sunday, 1 November 2026
  • / 41 Time View

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর সকল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ রবিবার এক প্রজ্ঞাপনে বলেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে ৭ নভেম্বর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করতে গত ৫ অক্টোবর সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে দিবসটি রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনা বাহিনীতে অভ্যুত্থান হলে গৃহবন্দি হন জিয়াউর রহমান।

৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। 

দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস, হিসেবে পালন করে। আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় জাতীয় দিবসের তালিকায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাখা হয়নি।

বিগত অন্তর্বর্তী সরকারের তালিকায়ও ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ছিল না।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

Update Time : 01:24:11 pm, Sunday, 1 November 2026