টঙ্গীতে ছিনতাইকারী চক্রের ১৩ দলনেতাসহ গ্রেপ্তার ৫২০
- Update Time : 12:55:03 pm, Wednesday, 21 October 2026
- / 5 Time View
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা পুলিশ গত দুই মাসে ৫২০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ছিনতাইকারী চক্রের ১৩ জন দলনেতা রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপকমিশনার মো. শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টঙ্গী পূর্ব থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলমের নেতৃত্বে গত দুই মাসে বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ১৩ শীর্ষ ছিনতাইকারী চক্রের দলনেতা হলেন রাজু ওরফে চুইক্কা রাজু, রেড নয়ন, সুজন, স্বাধীন, রাহুল, রায়হান, জাহিদ, রাতুল, মিজান, বুক কাটা বাবু, মুক্তার হোসেন সোহান, সাজেদুল ওরফে বোমা মনির ও হৃদয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, ‘টঙ্গীতে মাদক ও ছিনতাই অন্যতম বড় সমস্যা। এসব অপরাধের সিন্ডিকেট ভাঙতে ১৩ জন শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের নিজস্ব একটি করে গ্রুপ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, যেকোনো মূল্যে এসব অপরাধী চক্রকে আইনের আওতায় আনা হবে।
















