Dhaka 10:28 pm, Tuesday, 20 October 2026

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:09:06 pm, Monday, 19 October 2026
  • / 13 Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে বিশেষ এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ১৫ জন, মাদক মামলার আসামি একজন, ডাকাতি মামলার আসামি একজন, পরোয়ানাভুক্ত আসামি একজন এবং নিয়মিত মামলার আসামি একজন রয়েছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘গ্রেপ্তার ১৯ জনকে আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

Update Time : 01:09:06 pm, Monday, 19 October 2026