জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার
- Update Time : 11:46:27 am, Saturday, 17 October 2026
- / 1 Time View
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রবিবার (১৮ অক্টোবর)।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
শুক্রবার সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি ২০২৬-এর আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান এবং সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে মাজার জিয়ারত অনুষ্ঠানে জেডআরএফের সব বোর্ড অব ডিরেক্টর, মনিটর, কো-অর্ডিনেটর, আজীবন সদস্য এবং প্রস্তাবিত সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে জিয়া উদ্যানের কবর প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।









