Dhaka 10:14 am, Thursday, 19 November 2026
সর্বশেষ
শ্যামনগরে যুবদলের মোটরসাইকেল শোডাউন নোবিপ্রবি অর্থনীতি বিভাগে চালু হলো ‘এলিনর্স কমন্স কর্নার’ সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় আগুন আশুলিয়া ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ১৭ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ কারবারি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কুষ্টিয়ায় গড়াই নদীর পাড়ে পরিত্যক্ত ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার চৌদ্দগ্রামে ১ হাজার ৮০০ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা ভারত-পাকিস্তান মহারণে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদীর ব্যাট-বল উচ্ছ্বাস সাভার-আশুলিয়ায় ৮০ কারখানায় সাধারণ ছুটি

ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:37:58 am, Wednesday, 14 October 2026
  • / 37 Time View

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানোর যদি চেষ্টা করে তা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।

এ সময় তিনি পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। 

আজ বুধবার সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং কমিশন বাড়ানোসহ কয়েকটি দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এলপি গ্যাস ট্রডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন।

মন্ত্রী জানান, ভোক্তা পর্যায়ে, সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায় সে সম্বন্ধে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘এটি নির্বাচিত সরকার, জনগণ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেদিকে আমরা খেয়াল রাখব।’ 

বিশ্ব জ্বালানি পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী জানান, এরকম অবস্থার মধ্যে যদি কেউ ধর্মঘট করার চেষ্টা করে, এসেনশিয়াল এই (পণ্য) নিয়ে ১৯৫৬ সালে আইন প্রয়োগ করা হবে। তিনি বলেন, ‘কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।’

ধর্মঘটের বিষয়ে সংশ্লিষ্টদের আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা ধর্মঘটের কথা দিচ্ছেন, আমি মনে করি আলোচনার টেবিলে বসেছে, আলোচনা করে সেটা যেন সমাধান করে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না

Update Time : 10:37:58 am, Wednesday, 14 October 2026