Dhaka 1:52 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা সহস্রাধিক পর্যটক টেকসই জ্বালানি নিয়ে জাতীয় ধারণা প্রতিযোগিতা ‘স্ফুরণ’ শুরু কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার অটোরিকশাচালকদের, যান চলাচল শুরু নারায়ণগঞ্জে পৃথক ৩ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৬ আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার দুই ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:28:06 am, Sunday, 11 October 2026
  • / 5 Time View

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশে চারজনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছেন অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বাধার মুখে ওই চারজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়েছে বিএসএফ।

রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক মেইন পিলার ১৫৩/৯-এস-এর কাছে এ ঘটনা ঘটে। ঠেলে দেওয়ার চেষ্টা করা চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজিবি জানায়, ভারতের ১৪৬ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই নারী ও দুই পুরুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে সীমান্তে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা।

এক পর্যায়ে বিজিবির বাধার মুখে তাদের পুশ ইনে ব্যর্থ হয়ে ওই চারজনকে সঙ্গে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান বিএসএফ সদস্যরা। 

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘আজ সকালে চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হলে বিজিবি বাধা দেয়। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়।’

বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সকালে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়।

বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটেন এবং ওই চারজনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যান।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

Update Time : 06:28:06 am, Sunday, 11 October 2026