Dhaka 1:35 am, Monday, 5 October 2026
সর্বশেষ
আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী শর্মী কারাগারে এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী দৌলতপুরে পুলিশের অভিযানে বিএনপি নেতা ও কাকন বাহিনীর সদস্য শীর্ষ সন্ত্রাসী টুয়েলসহ গ্রেপ্তার ১৮ কুষ্টিয়ায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা রাখার দাবি হঠাৎ স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি মার্কিন অত্যাধুনিক এফ-১৬ভি যুদ্ধবিমান গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ শুরু

আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

মাসুদ রানা, সাভার ঢাকা
  • Update Time : 05:41:31 pm, Sunday, 4 October 2026
  • / 5 Time View

আশুলিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ২টি ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির বিষয়ে প্রমান পাওয়ায় ২টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এবং আমতলা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ঢাকা জেলার সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান।

অভিযানের শুরুতেই আমতলা এলাকার যমুনা এবং বিএম এলপি গ্যাসের পরিবেশক মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজে প্রবেশ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্রয়ের চালান, বিক্রয়ের চালান ও পরিবেশকের সরবরাহকৃত তথ্যে গড়মিল থাকায় তাদেরকে সতর্ক করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে পার্শ্ববর্তী ইকবাল এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমান পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক ইকবাল হোসেনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে নজরদারিতে রাখার ঘোষণা দেয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ কাগজপত্রে গড়মিল থাকায় মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমান পাওয়ায় প্রতিষ্ঠানটির ইকবাল এন্টারপ্রাইজের মালিক ইকবাল হোসেনকে ২ লক্ষ টাকা জরিমানা করা

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

Update Time : 05:41:31 pm, Sunday, 4 October 2026