Dhaka 2:12 pm, Tuesday, 24 November 2026

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রুশ পণ্যবাহী জাহাজ পৌঁছাল বন্দরে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:20:33 am, Tuesday, 24 November 2026
  • / 9 Time View

ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলার শিকার হওয়ার পর টেনে নেওয়া রাশিয়ার পণ্যবাহী জাহাজ স্পার্টা-২ সোমবার সেন্ট পিটার্সবার্গ বন্দরে পৌঁছেছে। আরব নিউজ জানায়, জাহাজটির ১৬ জন নাবিকও নিরাপদে বন্দরে পৌঁছেছেন।

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো এ তথ্য জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দ্রোজদেনকো বলেন, জাহাজটি এবং এর ১৬ জন নাবিক সবাই নিরাপদে বন্দরে পৌঁছেছেন। শনিবার জাহাজটিতে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। এ সময় নাবিকদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়।

প্রথমে তাদের লাইফবোটে তোলা হয়। পরে কাছাকাছি থাকা রাশিয়ার আরেকটি জাহাজে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানান গভর্নর। 

ফিনল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, স্পার্টা-২ জাহাজে হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে।

হামলার পর জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় চলে যায়। এ ঘটনায় রাশিয়া, ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মধ্যে বিরল সহযোগিতা দেখা গেছে। জাহাজের আগুন নেভাতে মোট সাতটি জাহাজ কাজ করে। এর মধ্যে রাশিয়ার দুটি, এস্তোনিয়ার দুটি এবং ফিনল্যান্ডের তিনটি জাহাজ ছিল। 

এ হামলার বিষয়ে ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার জানিয়েছেন, লিবিয়ার বেনগাজি বন্দরে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি নৌবাহিনীর করভেট যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রুশ পণ্যবাহী জাহাজ পৌঁছাল বন্দরে

Update Time : 05:20:33 am, Tuesday, 24 November 2026