Dhaka 10:30 am, Thursday, 19 November 2026

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:20:38 am, Thursday, 19 November 2026
  • / 0 Time View

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) উন্মুক্ত অধিবেশনে রায় পড়া শুরু হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের পর প্রাণ বাঁচাতে অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ওই অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় করা মামলাটির রায়ের মধ্য দিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে।

রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযান গণহত্যা ছিল কি না সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত আইসিজের বিচারকরা।

লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের পরিচালক আন্তোনিয়া মালভে বলেন, মিয়ানমারের গণহত্যার দায় স্বীকারের পাশাপাশি ভুক্তভোগীরা নিজেদের জমি-সম্পত্তি ফেরত, ক্ষতিপূরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা চান। একই সঙ্গে মিয়ানমারের নাগরিকত্ব ফিরে পাওয়ার প্রত্যাশাও রয়েছে তাদের।

গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশনা চেয়েছে। ফলে কক্সবাজারে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার কাছে এ রায় বিশেষ গুরুত্ব বহন করছে।

বিশেষজ্ঞদের মতে, এ মামলার সিদ্ধান্ত আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে মামলাতেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই প্রভাবের ধরন এখনো স্পষ্ট নয়।

আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত জটিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুয়ান্ডা ও বসনিয়ার স্রেব্রেনিৎসায় গণহত্যার দায় প্রতিষ্ঠার মতো ঘটনা ঘটলেও এ ধরনের মামলার রায় আন্তর্জাতিক বিচারাঙ্গনে বিরল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

Update Time : 04:20:38 am, Thursday, 19 November 2026