Dhaka 5:13 am, Sunday, 4 October 2026
সর্বশেষ
আন্তর্জাতিক প্রবীণ দিবসে ‘প্রবীণ কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন উপজেলা প্রশাসনকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্র সফরে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জুবাইদা রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম গাজীপুরে চকোলেটের প্রলোভনে শিশুকে অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার এশিয়ার অর্থনৈতিক পরিবর্তনে বাংলাদেশের জন্য নতুন সুযোগ : রেহমান সোবহান দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী স্পেনের রাজপথে হাজার হাজার মানুষ সাবেক এমপি কায়সারের ছোট ভাই সানজিদ গ্রেপ্তার

সাবেক এমপি কায়সারের ছোট ভাই সানজিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:46:05 pm, Saturday, 3 October 2026
  • / 3 Time View

নারায়ণগঞ্জে-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত আব্দুল্লাহর ছোট ভাই সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সানজিদ হাসনাত মৃত আব্দুল হাসনাতের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম মোগরাপাড়ার ওই রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তার সানজিদ হাসনাতকে সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাবেক এমপি কায়সারের ছোট ভাই সানজিদ গ্রেপ্তার

Update Time : 02:46:05 pm, Saturday, 3 October 2026