Dhaka 11:30 am, Saturday, 3 October 2026
সর্বশেষ
ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত কুষ্টিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিদেশে গিয়ে ফেরেননি কুবির ১৮ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের পাওনা দেড় কোটি টাকা ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক শাহজালাল বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলাম প্রচার শিখতে বললেন রাশেদ বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার কনস্যুলার টিম ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক : ত্রাণমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও নাশকতা : ১৫ আসামি রিমান্ড শেষে কারাগারে

কুষ্টিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:46:31 am, Saturday, 3 October 2026
  • / 17 Time View

কুষ্টিয়ার পশ্চিম আব্দালপুর হাই স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ।

তারুণ্যের উৎসাহ ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পূত্র আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণ করে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ম্যাচ দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক।

ছবি : সময়ের কাগজ

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া-৩ ও জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।

বিশেষ অতিথি ছিলেন প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইমদাদুল হক ইমদাদ,উপদেষ্টা আরাফাত রহমান স্মৃতি ফুটবল কমিটি ও সাধারণ সম্পাদক আব্দালপুর ইউনিয়ন বিএনপি ও সঞ্চালনায় ছিলেন মোঃ মামুন অর রশীদ, আহবায়ক আরাফাত রহমান স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট কমিটি ও সভাপতি আব্দালপুর ইউনিয়ন ছাত্রদল।

ছবি : সময়ের কাগজ

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ বশিরুল আলম চাঁদ,সাবেক সভাপতি কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি। উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব। কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের পরিচালক মোঃ ফুয়াদ রেজা ফাহিম। কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের কাগজের প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দিক।

ও কুষ্টিয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাক্কির রহমান রাব্বি।কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মনির, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মামুন রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক, ক্রীড়া সংগঠক ও ফুটবলপ্রেমীরা।ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পশ্চিম আব্দালপুর হাই স্কুল মাঠ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে রিশখালি ফুটবল একাদ্বশকে ৩-১ গোলে পরাজিত করে বিজয়ী হয় শেরপুর দূরন্ত ফুটবল একাদ্বশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এমন ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুষ্টিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Update Time : 03:46:31 am, Saturday, 3 October 2026